• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের যুক্তরাজ্যে তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ সিলেটে এসএসসিতে প্রায় অর্ধেকই ফেল সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা কারিগরি বোর্ডে পাস ৫৮.২০ শতাংশ, জিপিএ ৩৯৫১ সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে ব্যভিচার থেকে বাঁচার ৩ দোয়া শ্বশুরবাড়ির লোকেরা কোন শ্রেণির আত্মীয়, জানালেন আহমাদুল্লাহ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৬ শর্ত, যা আছে এতে

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

16

বৈশ্বিক তেল ও জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শর্তগুলোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়ও রয়েছে।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের ‘আচরণ সংশোধন’ করতে হবে।

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় ক্রু নিহত

ইরানের দেয়া ছয়টি শর্ত হলো—

১. ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করতে হবে।

২. ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

৩. ইরানের ওপর আরোপ করা নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের যেসব নৌ ও বিমান বাহিনী অংশ নিচ্ছে, সেগুলো প্রত্যাহার করতে হবে।

৪. সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

৫. যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

থাকা ইরানের সম্পদ বা অর্থ ছেড়ে দিতে হবে।

জোলঘাদর বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। এ বিষয়ে গত ছয় দিন ধরে দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘যুদ্ধ হোক বা আলোচনা—সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে পিছিয়ে যাবে না।’

টিআরটি ওয়ার্ল্ড বলছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরানের পক্ষ থেকে এসব শর্ত দেয়া হলো।

এর আগে গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে দুই দেশের সরাসরি সামরিক সংঘাত বন্ধ হয় এবং আরও বিস্তৃত একটি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল।

ওই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার পরিকল্পনা ছিল। তবে পরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমঝোতার শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলায় এর বাস্তবায়ন আটকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd