• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

হামে ঝুঁকিহীন সিলেট, টিকা শুরু ‘মে’ থেকে

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

207

দেশের অন্যান্য জেলার মতো এখনো সিলেটে উদ্বেগজনকভাবে বাড়েনি হামের সংক্রমণ। সে কারনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী এখনই নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। 

তবে রাখা হয়েছে সবধরণের প্রস্তুতি। যদি সংক্রমণ বাড়ে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে, সেরকম তথ্যও জানান তিনি। আজ রোববার (৫ এপ্রিল) সকালে গণমাধ্যমের সাথে কথা প্রসঙ্গে এসব তথ্য জানান তিনি।

সিসিক সংশ্লিষ্ট সূত্র বলছেন, দেশের অন্যান্য জেলার তুলনায় উদ্বেগজনকভাবে হামের সংক্রমণ বাড়েনি সিলেটে । সেই সাথে উচ্চ ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ কিংবা মধ্যম ঝুঁকিপূর্ণতে সিলেট নেই। তবুও আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। তবে আগামী মাসের প্রথম দিক থেকে শুরু করা হবে সিলেটে মহানগরী এলাকায় টিকাদান।

জানা যায়, আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে। হাম আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই শিশু। এ কারণেই প্রথম ধাপে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না। আজ রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। এদিকে, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সিলেটের নাম নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd