• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

২১ বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছেন তারেক রহমান

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

364

দীর্ঘ দুই দশক পর সিলেটের দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক নিবাসে স্বল্প সময়ের জন্য অবস্থান করবেন।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, তারেক রহমান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে ওই বাড়িতে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন। ২০০৪ সালে তিনি সেখানে প্রথমবারের মতো যান। প্রায় ২১ বছর পর তাঁর সফর ঘিরে এলাকায় উদ্দীপনার সৃষ্টি হয়েছে।বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের আত্মীয়-স্বজনেরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। জামাতার আগমন উপলক্ষে পারিবারিক পরিসরে আপ্যায়নের আয়োজন রাখা হয়েছে। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থাও থাকছে।

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিয়ে হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমানের বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনী প্রধান ছিলেন। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগের সফরের কথা স্মরণ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘সেই সফরে তারেক রহমানের সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন ঘটনা। তাঁরা সিলেটের জামাতাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন।’’

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

সিলেটের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি জনসভায় অংশ নেবেন। তারেক রহমান এ সব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd