এম. আল আমিন
গোয়ানঘাটের প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহমুদ মুন্না ও তারেক আহমেদ নামে তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের দাবি, তারা গহড়া মসজিদে হামলার সঙ্গে জড়িত নন; বরং তারাই হামলার শিকার হয়েছেন।
অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। হামলাকারীরা একটি দোকান থেকে নগদ আনুমানিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল লুট করে নেয়। এছাড়া একটি ধান ভাঙানোর মেশিন ঘর থেকে প্রায় ৬০ মণ ধান নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা গোয়াইনঘাট থানা পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আটক দুই যুবকের মুক্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।