• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

40

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

উইকেটে হালকা সবুজ ঘাসের রংয়ের আবরণ দেখে সম্ভবত টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার লিয়াম স্কটের অভিষেক হচ্ছে এই ম্যাচে। অস্ট্রেলিয়ার ২৫৩ নম্বর ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নেমেছেন স্কট। এই বোলিং অলরাউন্ডার ব্যাট করেন লোয়ার অর্ডারে। ১৯টি আর্ন্তজাতিক টি- টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ একাদশে চারবছর পর ফিরেছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের ৫ অগাস্ট হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে শেষবার খেলেছিলেন তিনি। লম্বা সময়ের পর জাতীয় দলে ফিরে একাদশে নিজের জায়গা স্থায়ী করার বড় চ্যালেঞ্জ রয়েছে মোসাদ্দেকের সামনে এই সিরিজে। সেই চ্যালেঞ্জের প্রথম পরীক্ষা সিরিজের আজকের প্রথম ম্যাচে। এই ম্যাচের একাদশে স্পিনার রিশাদ হোসেনের জায়গায় বামহাতি স্পিনার তানভীর ইসলামকে বেছে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে আর কোনো পরিবর্তন ছাড়াই বাংলাদেশে এই ম্যাচে খেলতে নেমেছে। ওপেনিং সঙ্কট থেকে এই ম্যাচেও বেরিয়ে আসতে পারেনি দল। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাইফ হাসান ৫ রান করে ফিরেন।

একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টের পর, মানে ৪ বছর পর ফের মাঠে নামছেন জাতীয় দলের জার্সি গায়ে। তবে একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশেও ছিলেন না এ তারকা। অন্যদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছে লিয়াম স্কটের।

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ২০১১ সালের পর এই প্রথম, মানে ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি দুদল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০১১ সালে। এরপর আইসিসির টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার দুটিতে হারের তেতো স্বাদ হজম করতে হয়েছে। বাকি একটি ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে। ২২ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একমাত্র ওয়ানডে জিতেছে ২০০৫ সালে কার্ডিফে।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd