• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা বুধবার একনেকে উঠছে ১৪ প্রকল্প বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

16

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ‎ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাব আয়োজিত এক অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। শিক্ষার্থীদের বিক্ষোভ ও আপত্তির মুখে তাকে ছাড়াই অনুষ্ঠান আয়োজন করেন আয়োজকরা বলে জানা গেছে। যদিও অনুষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে কোনো দাওয়াত পাননি বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগরের এই অধ্যাপক।

তিনি বলেন, অনানুষ্ঠানিক অনেক আমন্ত্রণ পাই, তখন যাওয়ার চেষ্টা করার কথা বলি। আনুষ্ঠানিক একটা বিষয় থাকে। কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাবের অনুষ্ঠানের বিষয়ে আমাকে কে আমন্ত্রণ করল, আর কেই-বা বাদ দিল?

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবের বিন নুর। ‎

ফেসবুক পোস্টে তিনি বলেন, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা জুলাই গণঅভ্যুত্থানকে ‘স্ক্যাম’ হিসেবে অভিহিত করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। এমন একজন ব্যক্তিকে নিজেদের ক্যাম্পাসের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান বলেও উল্লেখ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত, ঘাম ও জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ের সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসেছিলেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা।

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ড্যাফোডিলসহ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্গীকার এখনো অটুট রয়েছে। জুলাইবিরোধী অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ক্যাম্পাসে জায়গা দেওয়া হবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষাংশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের ‘বিপ্লবী’ আখ্যা দিয়ে অভিনন্দন জানান জাবের বিন নুর।

এ বিষয়ে জাবি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রিডার্স ক্লাবের অনুষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমার মৌখিক আলাপ-আলোচনা হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ দেওয়া হয়নি। আমার সঙ্গে এমন অনানুষ্ঠানিক অনেক আমন্ত্রণ পাই, তখন যাওয়ার চেষ্টা করার কথা বলি। আনুষ্ঠানিক একটা বিষয় থাকে। কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাবের অনুষ্ঠানের বিষয়ে আমাকে কে আমন্ত্রণ করল, আর কেই-বা বাদ দিল? আমি জানি না, কিন্তু সারা দুনিয়া জানল।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম আর কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রিডার্স ক্লাব অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না সেখানে কী কী হয়েছে। সারাদিন আজ ক্লাসে ছিলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd