• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম বাংলাদেশে দিনে ৭৩ শিশুর প্রাণ কাড়ছে নিউমোনিয়া বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

আগামীতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে-মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ২৫৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

207

সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে হবে। জামায়াতের একমাত্র লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে।

তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কুরআন সুন্নাহের আলোকে জীবন ও রাষ্ট্র পরিচালনার শপথ নিয়ে রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত করতে চায়। ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের মন্ত্রী ও এমপির দায়িত্ব পালনকালে কেউ এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর এটাই জামায়াতের রাষ্ট্র পরিচালনার পন্থা।

তিনি বুধবার (২৫ জুন) সিলেট মহানগরীর ৩৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তুফায়েল এর সভাপিত্বে ও সেক্রেটারি হাফেজ গোলাম রব্বানীর সঞ্চালনায় স্থানীয় ফুটসাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল,সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, শাহপরান পশ্চিম থানার আমীর শাহেদ আলী,সেক্রেটারি নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ,জামায়াত নেতা আবুল হাসান,ইউনিট সভাপতি সারওয়ার খান,ইউনিট সভাপতি সূর্জে আলম,ইউনিট সভাপতি কামাল হোসেনসহ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিরুল ইসলাম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd