• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি ২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি: ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ প্রবাসীর মরদেহ পরিবহন-দাফনে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা দেওয়া হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ: ইংল্যান্ড-আর্জেন্টিনার এক দীর্ঘ, তিক্ত যাত্রা শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যত অ ভি যো গ ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী : বিরোধীদলীয় নেতা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল মেসির নাম দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার-হাসিনাকে আইনমন্ত্রী ছাত্রশিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই যে ফল দেখাচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

80

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে কর্তৃপক্ষ।

শনিবার (৪ জুলাই) তেহরানে তার দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটে। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার বার্তাও জোরালোভাবে তুলে ধরা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন।

দাফন কর্মসূচিকে ঘিরে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা উত্তোলন করা হয়। ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে মুখর ছিল অনুষ্ঠানস্থল। পাশাপাশি খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি বিশাল প্রতিকৃতিও প্রদর্শন করা হয়।

শনিবার ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন মেট্রো স্টেশনে সমবেত মানুষ ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিচ্ছেন।

বৃহৎ এই আয়োজনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থলের আশপাশে সাঁজোয়া যান, ভারী অস্ত্রধারী নিরাপত্তা সদস্য এবং স্নাইপার মোতায়েন করা হয়েছে। মোসাল্লায় প্রবেশের সময় আগতদের দেহ তল্লাশি করা হয়। এছাড়া পাওয়ার ব্যাংক, হেয়ারিং ডিভাইস ও আগুন জ্বালানোর যন্ত্রসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যমের দাবি, সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ইসলামী প্রজাতন্ত্রের সমর্থকদের আরও ঐক্যবদ্ধ ও উদ্দীপ্ত করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভীকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটি ইসলামী প্রজাতন্ত্রের অধীনে পরিচালিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ১৯৮৯ সালের জানাজার মতো এবারও বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। সে সময় অতিরিক্ত ভিড়ের কারণে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে হেলিকপ্টারে করে তার মরদেহ সরিয়ে নিতে হয়েছিল।

এবারের অনুষ্ঠানে সম্ভাব্য ভিড় ও তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি চিকিৎসা ও উদ্ধারসেবা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিরাপত্তাজনিত ঘটনা বা স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে তেহরানের বিস্তীর্ণ এলাকায় ব্যারিকেড বসিয়ে বেসরকারি যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd