• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

আজ রক্তিম চাঁদের সঙ্গে দেখা যাবে উজ্জ্বল ২ গ্রহ!

Reporter Name / ৫৫৫ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

234

রাতেই শুরু হচ্ছে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণে রক্তলাল হয়ে উঠবে চাঁদ। আর রক্তিম চাঁদের পাশে স্পষ্ট হয়ে উঠবে উজ্জ্বল ২ গ্রহ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতেই শুরু হচ্ছে পূর্ণিমা। আর পূর্ণিমার চাঁদে লাগবে পূর্ণগ্রাস গ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা পরদিন ৯ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে।

 

গ্রহণটি ৭ ঘণ্টা ২৭ মিনিট বাংলাদেশে স্থায়ী হবে। গ্রহণের পূর্ণ পর্যায় চাঁদ রক্তিম আভায় ঢাকা থাকবে। সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে পূর্ণগ্রাস গ্রহণ চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। দীর্ঘ ৮২ মিনিট বিশ্ববাসী রাতের আকাশে উপভোগ করতে পারবে ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য।
 
শুধু তাই নয়, রক্তিম চাঁদের সাথে দেখার সুযোগ হবে উজ্জ্বল ২ গ্রহকেও। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘ ৮২ মিনিট সময়কালে রক্তিম চাঁদের গা ঘেঁষে উজ্জ্বল হলুদ একটি বিন্দু দেখতে পাওয়া যাবে। এই হলুদ বিন্দুটিই হলো আমাদের সৌরজগতের শনি গ্রহ। টেলিস্কোপের সাহায্য়ে শনি গ্রহের বলয়ও স্পষ্ট দেখা যাবে।এছাড়া রক্তিম চাঁদের পাশে হালকা নীল ও সবুজ মেশানো একটি বিন্দুও দেখার সুযোগ ঘটবে। এই নীল ও সবুজ মেশানো উজ্জ্বল বিন্দুই হলো আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন।রাতের আকাশে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন বা রক্তিম চাঁদ, ২ গ্রহ শনি ও নেপচুন একসঙ্গে দেখতে পারাটা বিরল ঘটনা। কারণ পৃথিবীতে এমন মহাজাগতিক দৃশ্য সচরাচর ঘটে না। তাই দুর্লভ এ দৃশ্য দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। আর সরাসরি চোখে দেখার সুযোগ ঘটবে বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষের। মেঘমুক্ত আকাশে মহাজাগতিক দৃশ্য স্পষ্ট দেখতে বাইনোকুলার, ছোট টেলিস্কোপ, স্মার্ট ফোন, ক্যামেরা ব্যবহার করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd