• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

3

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাষ্ট্রের কাছে মানুষের প্রধান চাওয়া হলো নিরাপত্তা। নিরাপত্তার বহুস্তর ও মাত্রা আছে। এর মধ্যে জীবনের নিরাপত্তা একেবারে প্রাথমিক ও মৌলিক চাওয়া। দুঃখজনক বাস্তবতা হলো, বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। গত তিন মাসের সরকারি হিসাবমতেই প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছে। এটা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রকট দৃষ্টান্ত।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, সারাদেশে গত জুলাই মাসে খুনের মামলা হয়েছে ২৯৮টি। জুনে এ সংখ্যা ছিল ৩২৬; মে মাসে ৩১০; এপ্রিলে ২৮৮টি ও মার্চে ৩১৭টি। এ হিসাব অনুযায়ী, গেল তিন মাসে খুনের নথিভুক্ত মামলা ৯৩৪টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা ৩১১। দিনের হিসাব করলে প্রতিদিন দশের অধিক মানুষ খুন হয়েছে। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রায় খুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আমরাও উদ্বিগ্ন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে ছয় মাসের বেশি হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই—তা বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার কাজে মনোযোগী নন। তিনি আইন-সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত। সরকারপ্রধানকে বলব, এমন গণহারে মানুষ খুনের ঘটনা আপনার সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন। খুনিদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিন। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইনের প্রয়োগ কঠোর ও যথাযথভাবে করুন। চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd