• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

আট দফা দাবি বাস্তবায়নে কুলাউড়ার লংলা রেলস্টেশনে মানববন্ধন

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

145

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে ২০ সেপ্টেম্বর শনিবার আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন আট দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তাদির মনু, ইউপি সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালামত খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার, ছাতা পীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল।

বক্তারা বলেন, বিগত আড়াই মাস ধরে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এই আন্দোলন ও দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। বক্তারা রেলওয়ে কর্তৃপক্ষের এই নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তাদের দাবি আদায়ে কঠোর আন্দোলনের দিকে এগোচ্ছেন। এর অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা আট দফা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd