• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ

আট বছর পর খুললো ইরাকের ঐতিহাসিক আল-নুরি মসজিদ

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

162

আট বছর পর আবারও খুলে দেয়া হয়েছে পুনর্নির্মিত ইরাকের মসুলে ঐতিহাসিক আল-নুরি মসজিদ। মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। ইউনেসকো ও আন্তর্জাতিক সহযোগিতায় পুনর্নির্মিত এ স্থাপনা এখন নতুন করে ইরাকি পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।

২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী আইএস মসুল দখল করলে আল-নুরি মসজিদ আর বিখ্যাত হাদবা মিনারকে গুঁড়িয়ে দেয়। ৮৫০ বছরের পুরানো এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে ইরাক ও মসুলবাসীদের হাজারো স্মৃতি ও ইতিহাস।

 

পাঁচ বছর আগে শুরু হওয়া পুনর্নির্মাণ প্রকল্পে অর্থায়ন করে সংযুক্ত আরব আমিরাত। ইউনেসকো আর ইরাকের প্রত্নতত্ত্ব কমিশনের যৌথ তত্ত্বাবধানে ধাপে ধাপে পুরনো গৌরব ফিরে পায় মসজিদটি। গত সোমবার ((৮ সেপ্টেম্বর) উদ্বোধনে হাজির হন প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানি।

এর মধ্যদিয়ে ভেঙে পড়া ইতিহাস যেন আবারও জেগে উঠেছে ইরাকে। ১১৭২ খ্রিস্টাব্দে নির্মিত এ মসজিদ যুগে যুগে মধ্যপ্রাচ্যের স্থাপত্য ঐতিহ্যের ধারক হয়ে এসেছে। আজ তা আবারও ইরাকের অতীত ও বর্তমানের সেতুবন্ধনে রূপ নিয়েছে।
 
মসুলের মানুষের কাছে আল-নুরি শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং সাংস্কৃতিক ও সভ্যতার প্রতীক। পুননির্মিত হাদবা মিনারও তাদের কাছে প্রকৃত মুক্তির স্মারক। শহরের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটিকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির প্রস্তুতিও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd