• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

ইংল্যান্ডে লর্ড মেয়র নির্বাচিত হলেন‌ বিশ্বনাথের মেয়ে শিরিন আক্তার

Reporter Name / ৪৮৭ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

219

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার ইংল্যান্ডের চেস্টার সিটির লর্ড মেয়র নিযুক্ত হয়ে ইতিহাস তৈরি করেছেন।‌ তিনি গোটা ই়ংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র।
শুধু তাই নয় দীর্ঘ ৮ শত ৮ বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র। শিরিন আক্তারের দেশের বাড়ী সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামে। শিরিন আক্তারের এই সাফল্যে তার পৈত্রিক বাড়ি বিশ্বনাথ ও ইংল্যান্ডের ওল্ডহাম এবং চেস্টার সিটির বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা বহিছে।

জানাগেছে, নর্থ ইংল্যান্ডের চেস্টার সিটির বাসিন্দা বিশ্বনাথের সোনার মেয়ে শিরিন আক্তার ২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে চেস্টার সিটির আপটন ওয়ার্ড থেকে ১ম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন।এর পরের বছর তিনি উক্ত কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন।আর এ মাসের ২৩ তারিখ তাকে পূর্ণ লর্ড মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। সিলেটের বিশ্বনাথের মেয়ে শিরিন আক্তার ইংল্যান্ডের ইতিহাসে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নির্বাচিত হয়ে এই বিরল রেকর্ডের অধিকারী হলেন। শুধু তাই নয় দীর্ঘ ৮শত বছরের প্রাচীন এই চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র।

ইংল্যান্ডের ওল্ডহাম শহরে জন্মগ্রহণকারী শিরিন আক্তারের পিতার নাম শাহ হুশিয়ার আলী ও মাতার নাম পারভীন বেগম। ৭ ভাই-বোনের মধ্যে বাবা-মায়ের ৩য় সন্তান।শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর  অধ্যয়ন করেন এবং বাকী লেখাপড়া

যুক্তরাজ্যের ওল্ডহাম শহরেই সমাপ্ত করেন। সেখানেই তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি চেস্টার সিটির বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুন্দর আলী রাজ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও স্থায়ীভাবে সেই শহরেই বসবাস করতে থাকেন।
সুখী এই দম্পতির রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান। এরপর সংসার আর সোসিয়াল ওয়ার্কে তিনি মনোনিবেশ করেন। আর তাতেই সাফল্য তাকে হাতছানি দিয়ে ডাকে। ২০২৩ থেকে ২০২৫ এই স্বল্প সময়ে তিনি কাউন্সিলর, ডেপুটি লর্ড মেয়র ও লর্ড মেয়র নির্বাচিত হয়ে বিরল রেকর্ড গড়লেন।

শিরিন আক্তারের সাফল্যে ইংল্যান্ডের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ইতিহাসে ১ম বাংলাদেশী মেয়র আব্দুল জব্বার বলেন, শিরিন আক্তার গোটা ই়ংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র এবং চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র। আমি বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি শিরিন আক্তারের এই সাফল্য দেখে ব্রিটিশ বাংলাদেশী তরুণ ও তরুণীরা এখানকার  রাজনীতিতে আসতে অনেক অনুপ্রাণিত হবে।
শিরিন আক্তারের পিতা শাহ হুশিয়ার আলী মেয়ের এই সাফল্যের জন্য আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানিয়েছেন এবং তার মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd