• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে মহাসড়কে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সৌজন্য সাক্ষাৎ ‎কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই; তিন ছাত্রদল নেতার নামে মামলা এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধি, সিলেটে জামায়াতের প্রতিবাদ সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০ দিরাইয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া, দীর্ঘ যানজট, রাতভর দুর্ভোগ

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

368

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে থেমে থেমে ৩০ কিলোমিটার এলাকায় যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। এমনকি দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে ১২ ঘণ্টা সময় লাগার কথা জানিয়েছেন এক যাত্রী।বুধবার (১৮ মার্চ) মধ্য রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে করাতিপাড়া পর্যন্ত যানজট সৃষ্টি হ‌য়। বৃহস্পতিবার সকালেও একই চিত্র দেখা গেছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে যানজট কমতে শুরু করেছে। মূলত বুধবার রাতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইলে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে তিন দিকে দীর্ঘ এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে যানবাহনের গতি কমে যায় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুরের টঙ্গী থেকে আসা সবুজ মিয়া বলেন, “গত রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। রোদ-গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

রেহেনা বেগম নামে এক যাত্রী বলেন, “আমি রাজশাহী যাব। চন্দ্রার পর থেকে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এভাবে ৮ ঘণ্টায় টাঙ্গাইল আসলাম।”

খোরশেদ মিয়া নামে আরেক যাত্রী বলেন, “কোন বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। রোদে কষ্ট হচ্ছে।”

তবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে আসায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ বলেন, ‘‘রাতে ঝড়বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। রাস্তায় গাড়ির চাপও বেড়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়‌কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd