• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

345

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর রাত ৮টায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অতিথিদের সাথে নিয়ে কেক কেটে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।
কেক কাটা শেষে বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যেসব সদস্য ইন্তেকাল করেছেন, তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিকতায় প্রয়াত সদস্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যর রাজা চার্লস মনোনীত উইল্টশায়ার এর ডেপুটি লেফট্যানেন্ট মাকরাম আলী আফরোজ,বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বদরুল ইসলাম তালুকদার,বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী গোলাম হোসেন, বিশ্বনাথ উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি মোছন আলী, বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মুহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক, গোবিন্দ মালাকার, বিশ্বনাথ পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ নুর মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান রাজু, শাহজাহান আলী, ইনকিলাব মঞ্চ বিশ্বনাথ এর সদস্য সচিব আমজাদ আলী। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য মোঃ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম আশিকী, মোহাম্মদ আবদুল্লাহ।
এসময় বক্তারা বিশ্বনাথ প্রেসক্লাবের দীর্ঘ ৪৩ বছরের পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd