• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

70

এখনো পুড়ছে সিলেট। প্রতিদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। অন্তত গত ৩/৪ ধরে একই অবস্থা। কবে এর অবসান জানেনা কেউ। এমন কি আবহাওয়া অফিসের কর্তারাও না। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়া কেমন  থাকতে পারে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ পূর্বাভাস দেয় তারা। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরমক পূর্বাভাস টানা কয়েকদিন ধরে দেওয়া হলেও এবার শ্রাবণে সিলেটে তেমন বৃষ্টি নেই।

এদিকে গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও সিলেটে ছিল অসহনীয় ভ্যাপসা গরম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য এর আগের দিন সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

এমন গরমে সিলেটবাসীর যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে লোডশেডিং। নিয়মিত বিরতিতে বিদ্যুতের আসা-যাওয়া চলছিল। আর যন্ত্রণার আগুনে পুড়েছেন সিলেট অঞ্চলের বয়স্ক, শিশু এবং অসুস্থরা।

এ অবস্থার অবসান হতে পারে বৃষ্টি ঝরলে। কিন্তু তা আর হচ্ছেইনা। গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫ মিলিমিটার। আর তাই রাতদিন ঘুমহীন এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠী।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd