• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

216

 

জকিগঞ্জের এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষদের নিয়ে প্রথম রোজার ইফতার করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মূখে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ নজরুল ইসলাম-এর সৌজন্যে এই ইফতারের আয়োজন করা হয়।
সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় এ ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষ ছাড়াও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে রমজানের সিয়াম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, যুব মজলিসের সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম, হৃদয়ে জকিগঞ্জ, সিলেট। -এর সভাপতি হাফিজ শাহিদুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, সিলেট জেলা ছাত্র মজলিস সেক্রেটারি রিফাতহোসাইন,সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুস শহীদ শাকির ও মাহবুবুল করীম ও খাইরুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd