• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

এনবিআরের শাটডাউনে অচল আখাউড়া স্থলবন্দর, আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

342

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। রবিবার (২৯ জুন) এখানে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক দফা দাবি আদায়ে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা শনিবার (২৮ জুন) থেকে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন। এর অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর কাস্টমস হাউজেও কর্মকর্তারা দাপ্তরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না, কোনো কাগজপত্রে স্বাক্ষর করছেন না।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও আড়তদার নেসার আহমেদ ভূঁইয়া বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা কোনো কাগজপত্র প্রসেস না করায় আমরা কেউ আজ কোনো পণ্য আনতে পারিনি। ফলে পুরো বন্দর কার্যক্রম বন্ধ রয়েছে।’

একাধিক ব্যবসায়ী জানান, বন্দরে চাল, পেঁয়াজ, মাছসহ বেশ কিছু পণ্যের চালান আটকে আছে। কাস্টমস ক্লিয়ারেন্স না হওয়ায় এসব পণ্য এখন বন্দরেই আটকে রয়েছে, যা ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি করছে।

প্রসঙ্গত, এনবিআরের অধীনস্থ কর্মকর্তারা তাদের দাবি পূরণে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির আওতায় ১ জুলাই পর্যন্ত কোনো সরকারি কার্যক্রমে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন। এর ফলে দেশের অন্যান্য বন্দরের পাশাপাশি আখাউড়া স্থলবন্দরেও আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ধস নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd