• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

এয়ারপোর্ট এলাকায় দোকান থেকে ৫ লাখ টাকার ব্যাটারি চুরি

Reporter Name / ১৮৬ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

302

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেট এলাকায় একটি টায়ারের দোকান থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৪২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুহেল আহমদ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী রুহেল আহমদ হাউজিং এস্টেট এলাকার শুভেচ্ছা-৫৮ নম্বর বাসার আইনুল মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর হাউজিং এস্টেট গেইট সংলগ্ন এলাকায় রুহেল আহমদের ‘ইয়াছিন টায়ার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন সার্টারের দুটি তালা নেই এবং সেটি কিছুটা উপরে তোলা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, দোকানে থাকা ৩২টি ১২ ভল্টের নতুন ব্যাটারি এবং গ্রাহকদের চার্জে রাখা আরও ১০টি ব্যাটারি—অর্থাৎ মোট ৪২টি ব্যাটারি চুরি হয়ে গেছে। চুরি হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রুহেল আহমদ দেখেন বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে ২ থেকে ৩ জন বা ততোধিক অজ্ঞাত চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা প্রথমে সিসি ক্যামেরাটি ঝুলিয়ে নিচে ফেলে দেয় যাতে তাদের চেহারা স্পষ্ট না বোঝা যায়। এরপর ভোর ৫টা পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে তারা দোকানের ভেতর থেকে ব্যাটারিগুলো সরিয়ে নিয়ে যায়।

রুহেল আহমদ চুরির বিষয়টি জানার পর তিনি স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। নিজের উদ্যোগে চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, তদন্ত সাপেক্ষ দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd