• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

38

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। শনিবার বিকেল ৪টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দর থেকে পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে এসএমপির একটি চৌকস দল নবনিযুক্ত কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এসময় তিনি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরে এসএমপি সদর দপ্তরে গিয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সদর দপ্তরে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর পুলিশের কার্যক্রম, দায়িত্ব ও পারস্পরিক সমন্বয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত কমিশনার।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনারসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত- গত রোববার (২৬ জুলাই) সিলেট ত্যাগ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। রোববার রাত সাড়ে ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গত সোমবার (২৭ জুলাই) নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম যোগদানের কথা থাকলেও সকালে তাঁর শাশুড়ীর ইন্তেকালের কারণে যোগদান করতে পারেননি। শেষ পর্যন্ত গত শনিবার যোগদান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd