• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

ঐকমত্যের সংলাপে অংশ নিলো জামায়াত

Reporter Name / ২৪৬ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

140

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বুধবার, ১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়। এর আগে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় আলোচনায় যোগ দেয়নি জামায়াতে ইসলামী।

জামায়াতের প্রতিনিধিদলে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

আলোচনায় সব রাজনৈতিক দল অংশ নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের এ আলোচনায় তাড়াহুড়োর চেয়ে ঐকমত্যকে বেশি প্রাধান্য দেওয়ার কথা জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘কিছু আলোচনা সমাপ্ত হয়নি, সেটা আগামী সপ্তাহের আলোচনায় পুনরায় তোলা হবে। তবে রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আলোচনার কোনো অংশকে পুনরুক্তি না করে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য।’

আজকের আলোচনা থেকে বড় অগ্রগতি অর্জনের আশা প্রকাশ করে অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ‘আগামী জুলাইয়ের মধ্যেই আমাদের জাতীয় সনদ তৈরির কার্যক্রম সম্পন্ন করতে হবে। কাজেই আমাদের সময়ের স্বল্পতাও রয়েছে। বিষয়টিও রাজনৈতিক দলগুলোর খেয়াল রাখতে হবে।’

আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে অসমাপ্ত আলোচনা শেষ করা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।

বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য সদস্য আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd