কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত...
212
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।