• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের

কাকে ‘ফিতা কাটা নায়িকা’ বললেন অপু বিশ্বাস

Reporter Name / ৩২১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

443

অনেকটা সময় বিরতির পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ ছবির শুটিং নিয়ে এখন তার দিন কাটছে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অপু বিশ্বাসের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা, সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি। এই পোস্ট প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপু বিশ্বাসের এই বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন।

কেউ কেউ মন্তব্যটিকে ইঙ্গিতপূর্ণ ধরে নিয়ে বলছেন, এটি নাকি চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া। এর আগে মাঝখানে বেশ কিছুদিন সিনেমার কাজে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। অনেকেই তাকে ‘ফিতা কাটা নায়িকা’ বলেও ট্রোল করেন। অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।

এদিকে তার পর আরও কয়েকজন নায়িকাকেও বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলী, পরীমনি, দীঘিও। ফলে অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা, এমন ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বুবলীর ভক্তদের একটি অংশ অপু বিশ্বাসের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বলেও জানা গেছে। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। একে অপরকে ইঙ্গিত করে অনেকবারই মন্তব্য করেছেন তারা অতীতে। দুই নায়িকার সম্পর্কও সাপে-নেউলে। একজন কিছু করলে অন্যজনও তাতে প্রতিক্রিয়া দেখান; কখনো সরাসরি, কখনো ইঙ্গিতের ভাষায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd