• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

কাঠগড়ায় কাঁদলেন পলক

Reporter Name / ৩৭৪ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

178

নিজ এলাকার কিছু লোক মারা যাওয়ার খবর পেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এ ঘটনা ঘটে।

এ দিন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় পলককে গ্রেফতার দেখানো হয়।

বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো অবস্থায় পলককে এজলাসে তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি।

ওই সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনরা। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই কাঁদতে শুরু করেন তিনি।

শুনানি শেষে পলককে যখন আবার হাজতখানায় নেওয়া হয়, তখনও তাকে বিমর্ষ দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, জুনাইদ আহমেদ পলক আদালতে এসে খবর পান যে, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd