• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কানাইঘাটে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে ঐতিহাসিক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

157

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:

জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণমিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ গেইট থেকে শুরু করে মিছিলটি থানা রোড, রামিজা বালিকা পয়েন্ট হয়ে কানাইঘাট বাজার প্রদিক্ষণ করে উত্তর বাজারে এসে পথসভায় মিলিত হয়।

২০২৪ এর ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৫ বছর পর কানাইঘাট পৌর শহরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে বড় ধরনের শো-ডাউনের আয়োজন করে কানাইঘাট জামায়াত ইসলামি। মিছিলে তাদের দলীয় প্রতীক দাড়ি-পাল্লা, জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ নানা ধরনের প্লেকার্ড বহন করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিজার ছিল। গণমিছিলের নেতৃত্ব দেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন সহ জামায়াত নেতৃবৃন্দ।

পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাস্টার ফয়সাল আহমদ ও সেক্রেটারী হাফিজ মাও. তাজ উদ্দিনের যৌথ পরিচালনায় গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খাঁন বলেন।

পথসভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের সূরাহ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন খান, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা লোকমান উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি মারুফ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহম, শিবিরের গাছবাড়ী সাথী শাখার সভাপতি জায়েদ আহমদ প্রমুখ।

পথসভায় জুলাই গণঅভ্যূত্থানের পটভূমি তুলে ধরে সঙ্গীত পরিবেশন করেন, সুরমা সাহিত্য সংসদের শিল্পিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd