• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ বরখাস্ত সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড বানিয়াচংয়ে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা শাহীদুর গ্রেফতার সিকৃবিতে ছাত্রসমিতি নির্বাচনে ‘বিরুদ্ধে প্যানেল’ দেওয়ায় দুই শিক্ষার্থীকে ‘মারধর’ ছাত্রদলের

শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

5

সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এছাড়াও ১ ভরি ৯ আনা ২ রতি সোনা এবং ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা অবস্থায় থাকা তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলা হয়। এরপর শুরু হয় গণনা।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এবার এক মাস সময়ে পাঁচটি দানবাক্স ও তিনটি ডেগ থেকে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও সোনা পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে-যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ।

এর আগে গত ১৫ আগস্ট সর্বশেষ দানবাক্স ও ডেগ খোলা হয়েছিল। সেদিন গণনা করে যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। এ সময় বিভিন্ন দেশের মুদ্রা ছাড়াও সোনা ও রুপার সামগ্রী পাওয়া যায়।

এর আগে ১১ জুলাই পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সে সময়ও বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপার সামগ্রী পাওয়া যায়।

সর্বপ্রথম ২২ জুন পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd