• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

22

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জুড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে। তিনি মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়ও উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত থাকা জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদবিতে থাকা কয়েকজন সাংবাদিক ‘জুড়ী উপজেলা প্রেসক্লাব’ নামের একটি সংগঠন পরিচালনা করতেন। তখন মূল জুড়ী প্রেসক্লাবের পাশাপাশি ওই বিতর্কিত প্রেসক্লাবের সভাপতিও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। সভাপতিসহ তাদের কমিটির অধিকাংশ সদস্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পদধারী থাকায় গণ-অভ্যুত্থানের পর তাদেরকে আইন-শৃঙ্খলা কমিটি থেকে বাদ দেওয়া হয়।

তিনি আরও জানান, আজ দুপুর দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এবং মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় হঠাৎ করে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে দেখতে পাই। তৎক্ষণাৎ আমি ‘ফ্যাসিস্ট পুনর্বাসনে ইউএনও চেষ্টা করছেন’ বলে প্রতিবাদ করি এবং একাধিক প্রেসক্লাব সভাপতিকে সদস্য করার নিয়ম প্রজ্ঞাপনে নেই বলে জানাই। এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, “আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতও এই কমিটিতে আছে। সরকার থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে নিয়ে চলার জন্য। প্রজ্ঞাপনে যা-ই থাক, আমি নাসির উদ্দিন মিঠু এমপি এটা করেছি।”তানজির রাসেল জানান, এমপির এই বক্তব্যের পর তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে সভা বর্জন করে চলে আসেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে দেশের উপজেলাসমূহের আইন-শৃঙ্খলা কমিটি সংশোধনপূর্বক পুনর্গঠনের অফিস আদেশ জারি করা হয়। এতে প্রেসক্লাব সভাপতিকেও সদস্য করা হয়েছে।

এ বিষয়ে জুড়ীর ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জুড়ীতে দুইটি প্রেসক্লাব আছে। একটির সভাপতি কমিটিতে ছিলেন, এমপির নির্দেশে অন্য প্রেসক্লাবের সভাপতিকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সিরাজুল ইসলামের রাজনৈতিক পদবির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি শুনেছেন বলে নিশ্চিত করেন।
তবে আইন-শৃঙ্খলা কমিটির অফিস আদেশে স্বাক্ষর করা মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. ইয়াসির আরাফাত জানান, একই পদের একাধিক ব্যক্তিকে সদস্য করার সুযোগ নেই এবং ইউএনও’র সরকারি নির্দেশের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই।

সংসদ সদস্য মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, “আমরা সিরাজকে আওয়ামী লীগ হিসেবে আমন্ত্রণ জানাইনি, একটি প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি।” স্বেচ্ছাসেবক লীগের পদবি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে নিয়ে চলার জন্য।”

তবে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি জানান, “এরকম কোনো নির্দেশনা সরকার দেয়নি। উনার কাছে এই ধরনের নির্দেশনা এসেছে কি না তা জানা নেই। যারা বিগত সময়ে মানুষের জানমাল ও ইজ্জত-আব্রু ধ্বংস করেছে, তারা এখন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য হবে কীভাবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd