• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

কুলাউড়ায় চা শ্রমিক ও জেলা জামায়াত আমিরের মতবিনিময়

Reporter Name / ৬৩৪ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

349

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রইয়ুব।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, বাংলাদেশে মাইনরিটি বা মেজরিটি বলে কিছু নেই। আমরা সকলে এ দেশের গর্বিত নাগরিক- এটাই আমাদের পরিচয়। তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তাদের সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কুলাউড়া উপজেলার সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউপি সদস্য বিদ্যাসাগর গোয়ালা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd