• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

113

স্টাফ রিপোর্টার: কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম সুরাইয়া ইসাছমিন রুহি, সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সুরাইয়ার গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর, গিলাছড়া গ্রামে। তার বাবার নাম শেখ রুমান আলী। তবে দীর্ঘদিন ধরে সে কুলাউড়ার উছলাপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ছোটবেলা থেকেই খালার আশ্রয়ে বেড়ে উঠা সুরাইয়া পড়াশোনায় মনোযোগী এবং স্বাভাবিক জীবন যাপন করছিল।

ঘটনার দিন সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে, কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি দুর্ঘটনা না পরিকল্পিত কিছু-সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিহত রুহির পরিবারের বরাত দিয়ে জানান, রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। সকালে খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd