• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

‎কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই; তিন ছাত্রদল নেতার নামে মামলা

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

121

 

কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি মিনি ট্রাক আটকিয়ে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

গত রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা-রাতে কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কৌলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুলাউড়া ছাত্রদলের তিন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
‎
‎দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, মাছ বোঝাই করে একটি মিনি ট্রাক কুলাউড়া হয়ে মৌলভীবাজার যাচ্ছিল। ট্রাকটি কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে আসা মাত্রই লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে মিনি ট্রাকটির গতিরোধ করেন। পরে তারা গাড়ির চালক কামরান হোসেনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আঘাতের হুমকি দেয়। এ সময় তাঁর সঙ্গী তারেক আহমদের সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা এবং গাড়িতে থাকা শোল মাছগুলো নিয়ে যায়। ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়।
‎
‎এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারই গ্রামের আলী হোসেনের ছেলে কামরান হোসেন কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্স প্রকাশ বদউল্লার ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমান উদ্দিন রাজ, আব্দুর রহিমের ছেলে ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মেহেদি হাসান খান এবং নিয়ামত মিয়ার ছেলে ও কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন আরিয়ান খান। এছাড়াও দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।
‎
‎এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
‎
‎কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকের মুঠোফোনে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

তবে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ টিপুর সাথে যোগাযোগ করা হলে, ৩ ছাত্রদল নেতার নাম বলার পরই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা মেহেদি হাসান খান বলেন, “এটা মিথ্যা ঘটনা। আমাদের প্রতিহিংসা মূলক হয়রানি করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd