• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

কোম্পানিগঞ্জে নির্বাচনী জনসভায় জয়নাল আবেদীন “নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেব,চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব”

Reporter Name / ২৯৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

385

 

সিলেট ৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেছেন,নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেব,চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব।
তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, আপনাদের পরিশ্রমের ফসল হলো ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফলাফল না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মিছিল নিয়ে বাড়ি ফিরে যাওয়া।প্রতিপক্ষের হুমকি ও ভয় দেখানোর প্রসঙ্গ টেনে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,আমরা ২৪ এর জুলাই যোদ্ধা, কোন ভাড়াটিয়া বাহিনীর লাল চক্ষু আমরা ভয় পাই না। তাদের কারণেই পাথর কোয়ারী বন্ধ হয়ে গেছে।তিনি বলেন, আমরা নির্বাচিত হলে পাথর কোয়ারী খুলে দেব। ১২ তারিখ হল দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পাথর কোয়ারী খোলার দিন এবং দুর্নীতি বন্ধ করার দিন।

তিনি তার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করে বলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জে কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপন, হাসপাতাল নির্মাণ, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। ২০২২ সালের বন্যার সময় এলাকাবাসীর দুঃখ-কষ্টের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ২২শের বন্যায় আমি আপনার পাশে থেকে আপনাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছি, সেদিন তারা আপনাদের পাশে আসেনি। আজ আমি কথা দিচ্ছি, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না। পাথরকোয়ারী খুলে দেব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার গ্যাস সংযোগ নিশ্চিত করব।

আলহাজ্ব জয়নাল আবেদীন আজ সোমবার বিকেলে কোম্পানীগঞ্জে তাঁর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাষ্টার শফিকুল ইসলামের পরিচালনায় স্থানীয় টুকেরবাজার স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ,খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাসুম আহমেদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শফিকুল হক,বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু আইয়ুব মঞ্জু,এনসিপি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শিপন,কোম্পানীগঞ্জ এনসিপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইমরান,জাতীয় যুবশক্তি সিলেটের মুখ্য সংগঠক মোহাম্মদ খালেকুজ্জামান,যুক্তরাজ্যের কাউন্সিলর আব্দুল মুবিন,ছাত্র মজলিস সাইফুর রহমান কলেজের সভাপতি আবু হামজা শফিক,সাংবাদিক শাব্বির আহমদ, কোম্পানিগঞ্জ জামায়াতের সাবেক আমীর আজমান আলী প্রমুখ।এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বাসিত সেলিম, মাওলানা ইমাম উদ্দিন, মোঃ শাফি, রফিক আহমদ, আবু তোরাব, মইনুল ইসলাম, ইকবাল হোসেন ইমাদ, জুয়েল আমিন, আল আমিন, শামসুল ইসলাম, রহিম উদ্দিন, আহাদ মিয়া, কাওছার আহমদ প্রমুখ।প্রধান অতিথি সকল নেতাকর্মী ও এলাকাবাসীকে ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd