• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল

কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিল্লাল আহমদ / ২৫২ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

95

অবিলম্বে পাথর কোয়ারী খুলে দাও – জয়নাল আবেদীন

মো: বিলালুর রহমান সিলেট:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১জুন) বিকাল ৪টায় উপজেলা সদরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও আবু আবু তুরাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন হতে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন। পরে নেতৃবৃন্দরা এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে শুরুতে জুলাই বিপ্লবে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় তিনি আন্দোলনে আহতদের রোগমুক্তি কামনা করে বলেন, আজ পুরো জাতি যখন স্বপরিবারে ঈদ আনন্দ উপভোগ করছে ঠিক তখন জুলাই বিপ্লবে আহতরা পরিবার ছেড়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। যারা শহীদ হয়েছেন আজ প্রথম তাদের ছাড়া কোরবানির ঈদ পালন করছে তাদের পরিবার৷ এটা যে কতটা কষ্টদায়ক একমাত্র ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা বলতে পারবে।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের লালন করতে হবে।এখন সময় এসেছে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার। জুলাই বিপ্লবের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। শহীদদের রক্তের সাথে বেইমানি এদেশের মানুষ আর মেনে নিবে না। তিনি বলেন বিগত সময়ের কর্মকাণ্ডে পিছিয়ে পড়া দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সে জন্য নতুন দিগন্তের সূচনার জন্য আগামীতে আলেম উলামার নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সমগ্র দেশের ন্যায় কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সকল কর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা সাবেক আমির মাষ্টার আবুল খায়ের,হাফিজ মাসুম আহমদ, সাবেক আমীর আজমান আলী, মাষ্টার শফিকুর রহমান, ইকবাল আহমদ,জুয়েল আমিন, জুয়েল আহমদ খান, সিদ্দিকুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd