• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই পয়েন্ট হারালো মেসিরা

Reporter Name / ২৯৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

218

ড্র দিয়ে শুরু হয়েছে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের যাত্রা। ইন্টার মায়ামি ও আল-আহলির মধ্যকার উদ্বোধনী ম্যাচটিতে স্কোর করতে পারেনি কেউই।

রোববার (১৫ জুন) ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কিছুটা দেরি হয়।

ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। ৫৬ শতাংশ বল দখলে রেখে তারা ৯টি শট নিলেও অন টার্গেটে ছিল ৪টি। বিপরীতে মিসরের ক্লাব আল আহলি ৪৪ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিলে ৮টিই ছিল অন টার্গেটে।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বড় সুযোগ ছিল আল আহলির সামনে। ৪৩তম মিনিটে উইঙ্গার ট্রেজেগেট পেনাল্টি থেকে গোল করতে না পারায় লিড নেয়া আর হয়নি তাদের। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় দু’দলের ফরোয়ার্ডরা।

‘এ’ গ্রুপে ইন্টার মায়ামি ও আল আহলির সাথে আরও রয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

আগামী ১৯ জুন পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মেসিরা।

উল্লেখ্য, টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৬ মহাদেশের ৩২টি দল, প্রতি গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের সেরা দুটি দল যাবে শেষ ষোলোতে। আগে প্রতি বছর মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও, এখন থেকে আগের ফরম্যাটে হবে না। অনেক বড় পরিসরে এখন থেকে অনুষ্ঠিত হবে ক্লাব ফুটবলের এই বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd