• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

খন্দকার মুক্তাদির ঋণের পরিমাণ প্রায় ৮৪০ কোটি টাকা

Reporter Name / ২৫৯ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

390

সিলেট ১ এর বিএনপি ক্যান্ডিডেট খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব ও তার স্ত্রীর ব্যাংক ঋণের হিসাব দাখিল করা হয়েছে নির্বাচনী হলফনামায় । হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী খন্দকার মুক্তাদির ও তার স্ত্রীর ঋণের মোট পরিমাণ প্রায় ৮৪০ কোটি টাকা।  অবশ্য ঋণ খেলাপি থেকে বাঁচতে এবং নমিনেশনপত্র বাতিল হওয়া থেকে রেহাই পেতে সাম্প্রতিক সময়ে সকল ঋণের পুন: তফসিল করে নমিনেশন সাবমিট করেন তিনি। হলফনামার দেয়া তথ্য অনুযায়ী আব্দুল মুক্তাদির সাহেব  নিজ নামে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান লিমিটেড থেকে ঋণ নিয়েছেন ৬ কোটি ৮৫ লাখ টাকা। কিন্তু এই ঋণ শোধ করা হয়নি এখনো । এর মানে মানে তিনি একজন ঋণ খেলাপি। কিন্তু নির্বাচন কমিশনকে ফাঁকি দিয়ে নমিনেশন ঠিক রাখতে তিনি এই ঋণ রিশিডিউল বা পুনঃতফসিল করে নিয়েছেন ২০২৫  এর অক্টোবরের ২২ তারিখে।

আব্দুল মুক্তাদির সাহেব বাকী ঋণগুলো নিয়েছেন তার স্ত্রীর নামে।

তার স্ত্রী ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়েছেন  ৬২ কোটি ৭৬ লাখ টাকা । যা পরিশোধ না করে রিশিডিউল বা পুনঃতফসিল করেছেন  ২০২৫ এর ডিসেম্বরের ১২  তারিখে।
তার স্ত্রী প্রাইম ব্যাংক লিমিটেড থেকে ঋণ নিয়েছেন  ৯৮ লাখ টাকা । যা পরিশোধ না করে রিশিডিউল বা পুনঃতফসিল করেছেন  ২০২৫ এর জানুয়ারির ২৭ তারিখে।

কোন কোম্পানীর পরিচালক হওয়ার সুবাদে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড  থেকে ঋণ নিয়েছেন  ১৪ কোটি ৮৭ লাখ টাকা । যা পরিশোধ না করে রিশিডিউল বা পুনঃতফসিল করেছেন ২০২৫ ডিসেম্বরের ১৭ তারিখে।

একইভাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ঋণ নিয়েছেন ৯৬ কোটি ৯০ লাখ টাকা । যা পরিশোধ না করে রিশিডিউল বা পুনঃতফসিল করেছেন ২০২৫ ডিসেম্বরের ৭ তারিখে।

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান লিমিটেড  থেকে তার স্ত্রী ঋণ নিয়েছেন  ৫ কোটি ২১  লাখ টাকা । যা পরিশোধ না করে রিশিডিউল বা পুনঃতফসিল করেছেন অক্টোবরের ২২ তারিখে। নির্বাচন সংক্রান্ত কমিশন সূত্রে জানা যায়, কমিশনের পক্ষ থেকে সরকারকে প্রস্তাব দেয়া হয়েছিল যে নির্বাচনের ৬ মাস আগে খেলাপি ঋণ পরিশোধ  করা এবং অভ্যাসগত খেলাপি হলে বাতিল করার বিধান রাখতে ।  কিন্তু সরকার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd