• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: সিলেটে হামিদুর রহমান আযাদ নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮ আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ সিলেটে রনজিতের সভা: আলোচনায় রাজনৈতিক ‘আঁতাত’! অসচেতনতার বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আব্দুস সালাম

গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সং*ঘ*র্ষে ৪০ জন আ হ ত

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

222

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে  ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল, কাটা পাথর, লাঠি, কাচের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টসহ আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন লাঠি, পাথর, কাচের বোতলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আহতদের মধ্যে ছাদ মিয়া, মতিউর রহমান, শিফাত, মাসুম, আজিজ, নয়ন, মাহবুব, সুন্দর আলী, মেহেদী, এনাম, আবু সাইদ, কামরান, জুবাইয়ের, জাকির হোসেন ও লাহিনের নাম জানা গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষের কারণে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে শত শত দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সংঘর্ষের কারণে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল শুরু হলেও গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সিলেটের লামাকাজি পর্যন্ত এবং গোবিন্দগঞ্জ থেকে ধরনবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম বলেন, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাঁর দাবি, পরবর্তীতে কলেজের বাইরের কয়েকজন ছাত্রশিবিরের কর্মী বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সাফিকুল আলম বলেন, ‘আজ কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা নবীনবরণ ও ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের গেটের বাইরে হাতাহাতির ঘটনা ঘটেছে।’জনতা এঘটনার জন‌্য থানার পু‌লি‌শের দা‌য়ি ক‌রে‌ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি অব্যাহত রয়েছে।

এ রি‌পোট লেখা পযন্ত ঘটনাস্থ‌লে পু‌লিশ টহল জোরদার কর‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd