ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতায় বাড়ছে এ রোগের প্রকোপ। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এসব কথা বলেন। ধানমণ্ডির মতো শিক্ষিত ও প্রভাবশালী মানুষের বসবাসকারী এলাকাতেও জরিপে এডিস মশাবাহিত ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, নাগরিকরা সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুর প্রকোপ কমানো অনেকটাই সম্ভব হবে। নগরীকে সুন্দর ও বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলেও জানান তিনি।
31
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতায় বাড়ছে এ রোগের প্রকোপ। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এসব কথা বলেন।
ধানমণ্ডির মতো শিক্ষিত ও প্রভাবশালী মানুষের বসবাসকারী এলাকাতেও জরিপে এডিস মশাবাহিত ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, নাগরিকরা সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুর প্রকোপ কমানো অনেকটাই সম্ভব হবে।
নগরীকে সুন্দর ও বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলেও জানান তিনি।