• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও চার শিশুর মৃত্যু বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা সুনামগঞ্জে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃ’ত্যু আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না : এমপি ফয়সল। রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলেন চাচাতো ভাই আশ্রয় দেওয়ার নামে ধর্ষণচেষ্টা রাজনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু নির্যাতন বন্ধের দাবিতে হকারদের ‘ধর্মঘট’ ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী-বিরোধীদলীয় নেতা সিলেটে মসজিদের দানবাক্স চু/রি, এখনও অধরা চো*র*চ*ক্র সীমান্ত এলাকার পশুর হাটে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় গরু

গোয়াইনঘাটে পূর্বাভাসভিত্তিক নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ

Reporter Name / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

120

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউনিয়নে পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের আওতায় নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিট বিতরণ করেছে এফআইভিডিবি সুফল প্রকল্প।

ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থা ইকো (ECHO)-এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, কেয়ার বাংলাদেশ ও রাইমস -এর কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করে এফআইভিডিবি।

গত ২৯ মে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট স্বল্পমেয়াদী বন্যায় ক্ষতিগ্রস্ত লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউনিয়নের ২৬৮ জন উপকারভোগীকে প্রতিজন ৫,১০০ টাকা করে মোট ১৩ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা বিকাশের মাধ্যমে নগদ সহায়তা প্রদান করা হয়।
পরবর্তীতে ৩১ মে দুই ইউনিয়নের ৮টি আশ্রয়কেন্দ্রে হাইজিন কিট বিতরণ করা হয়।

হাইজিন কিট বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফল-২ প্রকল্পের গোয়াইনঘাট উপজেলা ব্যবস্থাপক ড. ফারহানা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুফল প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার শাহ মো. জাহাঙ্গীর আলম, শামীম আহমদ, সাবিকুন নাহার ও মিন্টু রঞ্জন আচার্য্য প্রমুখ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দুর্যোগের আগাম প্রস্তুতি ও ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd