• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

98

গোয়াইনঘাট উপজেলার হাওরাঞ্চলে, সোনালী ফসল বোরো ধান কাটা শুরু হয়েছে। তীব্র তাপদাহ ও আগাম বন্যার ঝুঁকি উপেক্ষা করে কৃষক কৃষাণী পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। তবে মাঠে এখনো পুরোপুরিভাবে ধান কাটা শুরু হয়নি,অল্প অল্প জায়গায় পাকা ধান কাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু হবে বলে জানান কৃষকরা।

সরেজমিনে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কেউ কেউ নিজের জায়গা আবাদ করেছেন আবার কেউ কেউ বর্গা চাষী, তবে বোরো ধানের ভালো ফলনে কৃষকরা খুশি।

অনেক কৃষক জানান, কিছু কিছু জায়গায় বোরোধান আবাদের সময় পানি সংকট থাকায় কিছুটা ফসল হানি হয়েছে এবং উৎপাদন খরচ বেড়েছে। পানি সংকট না থাকলে আরো বেশি ফসল পাওয়া যেত।

সোনালী ফসলের মাঠ ঘুরে দেখা যায়,কৃষকরা কষ্টার্জিত সোনালী ধান কেটে জমির আইলে সাজিয়ে রাখছেন। আবার বিকেলবেলায় সমতল জায়গায় তুলে মাড়াই দেওয়ার জন্য প্রস্তুত করছেন। হাওরের মাঠেই ধান শুকানো মাড়াই ঝাড়াইয়ে সহযোগিতা করছেন ঘরের গৃহিণীরাও। ধান শুকানোর পর কেউ বা কাঁধে করে আবার কেউ গাড়িতে করে বাড়ির গুলায় তুলতে নিয়ে যাচ্ছেন।

অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও শ্রমিক সংকট নিয়ে উদ্বেগও রয়েছে কৃষকদের মাঝে। আবাদকৃত বোরোধান কাটা নিয়ে কৃষকদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। চারিদিকে সবুজ ও সোনালী রঙের মিশ্রণে প্রকৃতিতে মনোরম দৃশ্যে কৃষকের মনে আনন্দের ঢেউ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর গোয়াইনঘাট উপজেলায় ১০০১৮ হেক্টর জমিতে বোরোধান আবাদ হয়েছে। ধান কাটায় স্থানীয় প্রশাসন যান্ত্রিক সহায়তার ওপর জোর দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্বপ্নের ফসল রক্ষা করতে মাঠের সোনালী ধান দ্রুত ঘরে তুলতে কৃষকদের সার্বিক পরামর্শ ও নির্দেশনা দিয়ে যাচ্ছে কৃষি অফিস। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd