• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা বিএনপি ক্ষমতায় এলে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম

Reporter Name / ৪১৫ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

156

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট) থেকে: সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সীমান্তবর্তী জনপদের কর্মহীন মানুষের জন্য কার্যকর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশ সংকটে পড়বে।

তিনি বলেন, প্রয়াত সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে উন্নত ও মানবিক সিলেট-৪ গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও দলের আস্থা থাকলে নিজেকে এই অঞ্চলের মানুষের সেবায় উৎসর্গ করব।
তিনি শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেবুন নাহার বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। তারা চায় গণতন্ত্র ফিরে আসুক। আমি বিশ্বাস করি বিএনপির নেতৃত্বেই সেই পরিবর্তন আসবে। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই।
গোয়াইনঘাট উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার ও মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের যৌথ সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাশুক আহমদ, বিএনপি নেতা আব্দুশ শুকুর, হোসেইন আহমদ, আলহাজ্ব ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানী, মুক্তিযোদ্ধা দল জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ হুমায়ুন জামাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, সাবেক যুগ্ম আহবায়ক আলিম উদ্দিন, শ্রমিক দল নেতা শরীফ উদ্দিন, বিএনপি নেতা শমছির আহমদ, যুবদল নেতা কামাল উদ্দিন, সাহেদ মেম্বার, মহসিন আহমদ জনি, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাবেক সভাপতি সাদেক আহমদ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী সভায় অংশ নেন।
সভা শেষে প্রধান অতিথি এডভোকেট জেবুন নাহার সেলিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd