• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ষাকালে কোন ফল ফ্রিজে রাখবেন, কোনটি বাইরে রাখবেন আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে ৪ দফা প্রস্তাব জামায়াতের জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া জামায়াতের পরিকল্পনার অগ্রগতি কী বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি লুনা চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা সিলেটে বাসা-বাড়ি নির্মাণ নিয়ে যে নির্দেশনা দিল সিউক হামলাকারীরা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু: আমির হামজা আল্লামা সাঈদী অর্ধশতাব্দী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন -মাহমুদুর রহমান দিলাওয়ার হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ তারেক রহমান দিল্লি যাবেন না নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা মৌলভীবাজারে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার হওয়া কে এই জান্নাতুল গ্যাস-বিদ্যুতে স্থবির সিলেটের চা শিল্প স্বৈরাচার সরকারের কারণেই বিদ্যুৎ-জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী ছোট শিরক ‌’রিয়া’ থেকে বেঁচে থাকা জরুরি ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ডা. শফিকুর রহমানের অভিনন্দন ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর, কথা বললেন ভিডিওকলে

চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

7

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন, আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি। কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাল্লাহ।

রোববার বাদ আসর কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে চাঁদা দেবেন না, কেউ যদি চাইতে আসে তাহলে বলবেন, এমপি সাহেবের কাছে দেওয়া আছে। ওখান থেকে ভাগ নিয়ে নেন, কার বাবার বুকের কলিজা কত বড় হয়েছে আমি দেখব।

সংসদ সদস্য আমীর হামজার ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

মুফতি আমির হামজা বলেন, এটা আর এখন অধিকার পরিষদ নেই, এটা এখন গণধিকৃত পরিষদ হয়েছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানিং একজন জনপ্রতিনিধি। আমার সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, এরপরেও যদি তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে, আমি বলব এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই।

তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়ায় হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, কুষ্টিয়ার তৌহিদি জনতা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাই কোনো দলের তাবেদারি করা যাবে না। আপনারা সরকারের লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, ইউএনও যারা দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন তাহলে এই কুষ্টিয়া তে থাকবেন, না হলে আমরা আপনাদের বিদায় করতে বাধ্য হব।’

আমির হামজা বলেন, ‘আল্লাহর নামে শপথ নিয়ে আমাদের প্রতিদিন বাড়ি থেকে বের হওয়া লাগে। আমার আসন বাংলাদেশের ভেতরে একটি আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকার আমি। কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘শেষে আমি আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের এই ৫৫ বছরে যে গেমটা জামাত শিবিরের ওপর খেলা হয়েছে, রাজাকার, আলবদর, জঙ্গি এগুলো ভারতের একটা নাটক। এই বাংলাদেশে এই নাটক আর খায় না, ভবিষ্যতেও আর কেউ খাবে না ইনশাল্লাহ। আমরা সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, এই দেশে জামায়াতে ইসলাম এবং ছাত্রশিবিরের ওপরে এই ট্যাগ যদি কেউ দিতে চায়, আমি স্পষ্ট ভাবে আপনাদেরকে বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সংসদে বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এখন থেকে আর কোনোদিন কেউ যদি জামায়াতে ইসলামী ও শিবিরের ওপর এ রকম ট্যাগ দেয়, তাহলে আমি ঘোষণা দিলাম ওইগুলো ওইরকম (জারজ)।’

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, গতকাল প্রায় এই সময় ঠিক এই সময়, এই এলাকার কিছু কুলাঙ্গার, পরিচয়হীন জারজ সন্তান আমির হামজার ওপর আক্রমণ করেছে। আমির হামজা শুধু কুষ্টিয়ার সম্পদ নয়, সে সারা বিশ্বের কোটি কোটি মানুষের সম্পদ, তার কিছু হলে সারা বিশ্বের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে।

সামবেশে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে জামায়াতের নেতাকর্মীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয়। বাদ আসর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ৬রাস্তার মোড়ে সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd