• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

135

সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, সিলেটের স্বাস্থ্যসেবা নিয়ে যে অসন্তোষ রয়েছে তা দূর করতে সরকার কাজ করছে। সামাজিক বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে ও আগামী পাঁচ বছরের মধ্যে এই বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করা হবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা, টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে মন্ত্রী ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে নগরীর চৌহাট্টা এলাকায় প্রায় শতকোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার এই হাসপাতাল নির্মাণ করা হয়। নির্মাণের পরও এই হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নির্মাণ কাজ শেষেও চালু করা সম্ভব হয়নি। হাসপাতালের নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও এখন এটির দায়িত্ব নিচ্ছে না কেউ। এবার এটি চালুর আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। টিকাদান কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে, তাতে আশা করা যায় অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সিসিকের সংশ্লিষ্টরা দিনরাত পরিশ্রম করছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা ও ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইন শতভাগ সফল হবে বলে।

তিনি আরও বলেন, সিসিক এলাকায় হামের প্রকোপ তুলনামূলক কম হলেও শিশুদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সব অভিভাবককে তাদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের প্রধান মির্জা ফজলে এলাহী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা গুলশান সিদ্দিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd