• সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

ছাতকে ঘুস ও অনিয়মের অভিযোগে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে বদলি

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

85

সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকতা-পিআইও কেএম মাহবুর রহমানকে ঘুস, অনিয়ম ও লুটপাটের অভিযোগে ছাতক থেকে ভোলার দৌলতখান উপজেলায় বদলি করা হয়েছে।

সোমবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালকের (প্রশাসন-১) উপসচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত অফিস আদেশে কেএম মাহবুর রহমানকে ভোলা জেলার দৌলতখান উপজেলায় বদলি করেন। ২ জুনের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করলে বর্তমান কর্মস্থল হতে স্ট্যান্ডরিলিজ বলে গণ্য করা হবে।

জানা গেছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ছাতকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-পিআইও হিসেবে যোগদান করেন কেএম মাহবুব রহমান। তিনি যোগদানের পর থেকে উপজেলায় বিভিন্ন প্রকল্প বাস্তাবায়নে লাখ লাখ টাকার ঘুস-বাণিজ্য, ভুয়া প্রকল্প, নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা ও এডিপির ২২৭টি প্রকল্পের বিষয়ে সম্প্রতি আবারও ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। তার বিরুদ্ধে।বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান ও সেক্রেটারিদের কাছ থেকে অফিসে কার্য-সহকারী নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত দোয়ারাবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন পিআইও লুৎফুর রহমান ও বদলি করা পিআইও কেএম মাহবুর রহমানসহ তিনজন মিলে ১৮ লাখ টাকা ঘুস হাতিয়ে নিয়েছেন।

এ ঘুসের টাকার ভাগবাটোয়ারা নিয়ে গত ১৪ মে দুই পিআইও লুৎফুর রহমান ও কেএম মাহবুর রহমান মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনার সূত্র ধরে ১৬ মে উপজেলা পরিষদের সামনে বিকালে অফিসের কার্য-সহকারী নাজমুল ইসলাম ও কেএম মাহবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনাস্থলে এসে দুজনের বক্তব্য শুনে তাদের ডাকবাংলোয় নিয়ে যান।

এ সময় ইউএনওর সঙ্গে পিআইওর বাগবিতণ্ডা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিআইও কার্যালয়ের কার্য-সহকারী নাজমুল ইসলামও। এ নিয়ে আলোচনা হয় এবং প্রকল্পের কোনো ধরনের ঘুস গ্রহণের অভিযোগ ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

পরদিন ১৭ মে শনিবার অফিস করেননি পিআইও কেএম মাহবুব রহমান। ওই দিন রাতে ইউএনও বরাবরে তিন দিনের ছুটি চেয়ে একটি আবেদন লিখে ইউএনওকে না দিয়েই তার নিজ কার্যালয়ের টেবিলে রেখে ছাতক ছেড়ে যান পিআইও কেএম মাহবুব রহমান।

পিআইও কেএম মাহবুর রহমান অনুপস্থিত থাকায় প্রকল্পের কমিটির সদস্যরা পিআইও কার্যালয়ে কাজ করেও বিলের টাকা পাচ্ছেন না। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় পিআইও কেএম মাহবুর রহমানের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়েছে। তার ঘুস কেলেংকারি ও অনিয়ম দুর্নীতির ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেন। উপজেলার উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের আলী আহমদ বাদী হয়ে এসব অ

গত ২৫ ফেব্রুয়ারি থেকে চলতি ১৪ মে পর্যন্ত ট্রেনিংয়ের নামে দুই মাস ছাতক উপজেলার পিআইওর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা-পিআইও লুৎফুর রহমান।

দুই পিআইওর ঘুস-দুর্নীতি প্রকাশের ভয়ে কার্য-সহকারী নাজমুল ইসলামকে ছাতক থেকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বদলি করা হয়। তার কুকর্ম ঢাকতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযুক্ত করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন পিআইও কেএম মাহবুর রহমান।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান ডিও পিআইও কেএম মাহবুর রহমানের বদলি আদেশের ঘটনায় বলেন, দ্রুত ছাতকে একজন পিআইও দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd