• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি

Reporter Name / ৩০৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

158

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া ব্যক্তিগত কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি তার পদত্যাগের কথা জানান।

পোস্টে রাব্বি মিয়া বলেন, ‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখা কমিটি’র সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিগত কয়েক বছর ধরে আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং এই সময়ে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘নীতিবহির্ভূত কার্যক্রম’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা আমার কাছে যথেষ্ট মনে হয়নি।’

তিনি আশা প্রকাশ করেন, ‘ছাত্রদল ও বিএনপির অন্যান্য সংগঠন ভবিষ্যতে বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে একটি ছাত্রবান্ধব ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।’

পদত্যাগের ঘোষণায় রাব্বি মিয়া স্পষ্টভাবে তিনি লেখেন, ‘আজকের পর থেকে বিএনপি কিংবা দেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’

জানা গেছে, মুহাম্মাদ রাব্বি মিয়া মৌলভীবাজার জেলা শাখায় একজন সক্রিয় ছাত্রদল নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd