• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি? রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে টাইগাররা দিলো ২৭৫ রানের লক্ষ্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকার পথে সিলেটের ৫০ হাজার জামায়াত নেতাকর্মী

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

105

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসন থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওয়ানা হয়েছেন।

অনেকে বুধবার থেকেই ঢাকায় পৌঁছেছেন, তবে বৃহত্তর অংশটি শুক্রবার বিকেল থেকে সড়ক, রেল ও আকাশপথে রাজধানীর উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বেশির ভাগ নেতাকর্মী প্রাইভেট যানবাহনে যাচ্ছেন, যদিও কেউ কেউ পাবলিক সার্ভিসেও রওয়ানা হয়েছেন। রেলপথে অনলাইনে টিকিট কেটে যাচ্ছেন মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার অনেক নেতাকর্মী।

আকাশপথেও কিছু নেতাকর্মী শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। তবে শুক্রবার রাতেই বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার এস্ট্রার সব টিকিট বুক হয়ে গেছে।

সিলেট মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, “সপ্তাহজুড়ে সিলেটজুড়ে সমাবেশ ঘিরে প্রচারণা চালানো হয়েছে। এই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে এক ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে।”

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী এরইমধ্যে রওয়ানা হয়েছেন। ঢাকায় সিলেটের নেতাকর্মীদের ঢল নামবে।”

সিলেটের বিয়ানীবাজার- গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান আলী জানিয়েছেন, তার এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার পথে রওয়ানা হয়েছেন। তিনি সিলেট নগর ও হবিগঞ্জ দুই জায়গায়ই নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার খোঁজ খবর রাখছেন।

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান এবং সিলেটের সবচেয়ে বড় সংসদীয় আসন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন জানান, তিনি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রওয়ানা হয়ে গেছেন। জাতীয় সমাবেশ জাতীয় রাজনীতিতে আগামী দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইয়ামির আলী বলেন, আমিরে জামায়াতের সম্ভাব্য আসন কুলাউড়াসহ জেলার সকল উপজেলা থেকে কমপক্ষে ৫ হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা অনেক দুর্গম। তবুও আমাদের কয়েক হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd