• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে ধাওয়া খেলেন জামায়াত নেতা, আরেকজন আটক কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক সিলেটে ২৯৪ কেন্দ্রে কড়া নজরদারি, নেই আশঙ্কা: এসএমপি টাকাসহ জামায়াত নেতা আটক ‘গভীর ষড়যন্ত্রের অংশ’: দেলাওয়ার হবিগঞ্জে পোস্টাল ভোট দিয়েছেন ৮ হাজার ৫৫১ জন নির্বাচনের আগে পুলিশের ২ ডিআইজিসহ ৪ কর্মকর্তাকে বদলি সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? কমলগঞ্জে চা বাগান থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেশে পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫ পোস্টাল ব্যালট আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ ১৩ নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ জামায়াত আমিরের কুমিল্লা-৩ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে রিটার্নিং কর্মকর্তার কাছে আরিফের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব ফেলার অভিযোগ কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা

জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

78

জামায়াতে ইসলামীর আসন বণ্টন অবস্থানকে ‘উদারতা’ হিসেবে তুলে ধরার পাশাপাশি ইসলামি আন্দোলন বাংলাদেশের অবস্থানকে ‘একগুঁয়েমি ও অহংকার’ বলে অভিহিত করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হাসান নোমান।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এসব কথা বলেন তিনি। এ নিয়ে তিনি বিস্তারিত রাজনৈতিক ও ঐতিহাসিক যুক্তি উপস্থাপন করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে হাসান নোমান লিখেছেন, যে ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন জামায়াত কেন একাই ১৯০টি আসন নিতে চায় এবং বাকি সব দলকে মাত্র ১১০টি আসন দিতে চায়, এবং এটিকে তারা ইনসাফের পরিপন্থী হিসেবে দেখছেন।

এর জবাবে তিনি তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, জামায়াতে ইসলামী ১৯৮৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মোট ৬৩টি আসন অর্জন করেছে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে ইসলামি আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত জাতীয় নির্বাচনে কতটি আসন পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে জামায়াতের দুইজন দায়িত্বশীল নেতা সফলতার সঙ্গে তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

হাসান নোমান তার পোস্টে শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময়ে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা তখন ‘মায়ের কোলে ছিলেন।’

তিনি দাবি করেন, ‘জামায়াত ও ছাত্রশিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ নেতা-কর্মী চাকরি হারিয়েছেন, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু শিক্ষার্থী ছাত্রত্ব হারিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, যেখানে ইসলামি ছাত্র আন্দোলনের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল ছিল।’

তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি যত জরিপ হয়েছে, সেগুলোতে জামায়াতের অবস্থান শক্তিশালী দেখা গেছে, বিপরীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল। গত দেড় বছরে বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জামায়াতের আমীরের সঙ্গে সাক্ষাৎ করে তাদের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।’

তবে তিনি স্বীকার করেন যে শেখ হাসিনা যদি আরেকটি নির্বাচন আয়োজন করতে পারতেন, তাহলে ইসলামি আন্দোলন বাংলাদেশকে প্রধান বিরোধী দল বানানো হতে পারত। তিনি আরও বলেন, হাসিনার ‘পাতানো নির্বাচনে’ ইসলামি আন্দোলন বাংলাদেশ হাজার হাজার ভোট পেয়েছিল।

হাসান নোমান তার স্ট্যাটাসে বলেন, ‘জামায়াতের রুট লেভেলের জনশক্তির আপত্তি এবং সচেতন মহলের বিরোধিতা থাকা সত্ত্বেও জামায়াত ইসলামি আন্দোলন বাংলাদেশকে ৪০ থেকে ৪৫টি আসন দিতে চেয়েছে, যেখানে অনেকেই মনে করেন তাদের ১৫টির বেশি আসন পাওয়া উচিত নয়। তিনি এটিকে জামায়াতের উদারতা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এরপরও যদি ইসলামি আন্দোলন বাংলাদেশ নির্বাচনী সমঝোতায় না আসে, তবে সেটি তাদের অহংকার হিসেবে বিবেচিত হবে।’

তিনি আরও মন্তব্য করে লেখেন, মাহফিল, জনসভায় উপস্থিতি এবং গত ১৭ বছরের নির্বাচনী অবস্থান এই সবকিছু মিলিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের বর্তমান অবস্থান আগামী নির্বাচনে একই রকম হবে না।

স্ট্যাটাসের শেষে হাসান নোমান লিখেছেন, ‘আল্লাহ সকলকে হেফাজত করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd