• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

জুলাই অভ্যুত্থানের ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি

Reporter Name / ৫৮৫ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

327

গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব মামলার মধ্যে ৬৫টি হত্যা মামলা রয়েছে, যেখানে মোট ৩ হাজার ৯১২ জনকে আসামি করা হয়েছে।

তদন্তাধীন এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের আসামি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে বর্বর বলপ্রয়োগের অভিযোগে দেশজুড়ে মোট ১ হাজার ৭৩০টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৭৩১টিই ছিল হত্যা মামলা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ৬১টি এবং দেশের আটটি বিভাগীয় শহরে ৫২টি মামলা রয়েছে। হত্যাকাণ্ড ছাড়াও অস্ত্র-গুলি, ভাঙচুর ও সহিংস হামলার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় সিসিটিভি ফুটেজ, ভিডিও প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দ্রুত চার্জশিট আদালতে দাখিল করতে চাই, যাতে অপরাধীরা শাস্তি পান এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় ইতোমধ্যে ৩৪টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩টি হত্যা মামলা এবং ২১টি অন্যান্য মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব মামলার চার্জশিটে মোট ১ হাজার ৩৯০ জন এবং অন্যান্য মামলায় ৭৭৭ জনকে আসামি করা হয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তারা এসব মামলার তদারকি করছেন যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা যায়। একই সাথে, ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য সমাজের প্রতিটি স্তরে আইন-শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করার কথাও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd