• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মহানগর জামায়াতের দোয়া মাহফিল

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

57

জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনশক্তি অংশগ্রহণ করেন।

মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।

মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, চব্বিশের জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ও সাহস আগামী প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের ত্যাগও জাতির কাছে স্মরণীয়। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মাওলানা এটিএম শামসুদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজির উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd