• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Reporter Name / ৩১১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

322

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় জামাল আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর বুধবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রীজ সংলগ্ন মুক্তাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল আহমদ জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন জামাল আহমদ। চাঙ্গীল ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি রাস্তার পাশের ঝোপের মধ্যে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সকাল ৭টার দিকে স্থানীয় পথচারীরা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে।

দুর্ঘটনার বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অজ্ঞাত যানটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd