• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা

জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

103

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ছিল অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত অপর কিশোর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের খান চা বাগানের তন্দুর গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের (তফাজ্জল) ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। সে অষ্টম শ্রেণিতে পড়ছিল।

এসময় একই গ্রামের অপর আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুতর আহত হয়। সে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল বলে জানিয়েছেন তার চাচা আলী আহমেদ। তাকে সংকটাপন্ন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ দুর্ঘটনার জন্য প্রাইভেট কার নাকি ড্রাম ট্রাক দায়ী তা নিয়ে নিশ্চিত নয় কেউই। পুলিশ স্থানীয় তেল পাম্পের একটি ড্রাম ট্রাক আটক করেছে

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি সাদা রঙের প্রাইভেট কার দ্রুত স্থান ত্যাগ করতে দেখি, তবে ট্রাক না কারের সাথে সংঘর্ষ হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নয়। পরে আমরা কয়েকজন মিলে আহতদের সিএনজি অটোরিকশাযোগে হাসপাতালে পাঠাই।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে। ঘটনার জন্য এই ট্রাকটিই দায়ী বলে আলামত স্পষ্ট।

তিনি আর জানান তদন্ত শেষে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd