• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জৈন্তাপুরে বালু শ্রমিকদের উপর হা ম লায় আ হ ত ১ : মা ম লা র প্রস্তুতি

Reporter Name / ৩৪৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

178

সিলেটের জৈন্তাপুর উপজেলার সরকারের বৈধ ইজারাকৃত বড়গাং নদী হতে বালু আহরণ করতে চাঁদাবাজদের হামলায় গুরুত্বর আহত হয়েছে ১জন বারকী শ্রমিক। এদিয়ে দিনভর উত্তোজনা ছড়িয়ে পড়ে। মামলাে দায়েরের প্রস্ততি চলছে। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। 

জানা যায়, গত ১লা বৈশাখ হতে সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীর ইজারা গ্রহণ করেন সনি সোহা এন্টারপ্রাইজের প্রোপাইটার চন্দন তালুকদার। সরকারের সকল নীতিমালা মেনে তারা বারকী শ্রমিকদের মাধ্যমে বালু আহরণ করে আসছে। সম্প্রতি একটি চক্র ইজারাদারের বৈধ ভাবে বড়গাং নদী হতে বালু আহরণ কালে রূপচেং মাঝের বিল এলাকার মৃত শমসুর উদ্দিন এর ছেলে জাটকা জামাল (৩২), করিম আলীর ছেলে মজিদ (৫০), নিজপাট ইউপির সাবেক মেম্বার আ: নূর মেম্বার (৫০), মোজন আলীর ছেলে আলাই মিয়া (৪৫) মজর আলীর ছেলে জমির উদ্দিন ওরফে কলা জমির (৪৫), তসির আলীর ছেলে আবুল (৩৫), আম্বুলার ছেলে আব্দুল জলিল (৪২) সহ বাবুল মিয়া (৪৫), ইসলাম মিয়া (৩৮) এর নেতৃত্বে রূপচেং মাঝেল বিল এলাকায় বারকী শ্রমিকদের গতিরোধ করে নৌকা প্রতি ৩শত/ ৫শত এবং ৮শত টাকা করে দাবী করে। এছাড়া কিছু শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে মুজিদ মিয়া বলেন, আপনারা যার সাথে বুঝার তার সাথে বুঝেন (ইউএনও, এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনী) সাথে বুঝেন তবুও আমাদেরকে টাকা দিতে হবে। নতুবা ঝামেলায় পড়তে হবে। শ্রমিকা ইজারাকৃত নদী হতে বালু আনতে টাকা দিতে অস্বীকার করলে মাঝের বিল গ্রামের মখলিছ মিয়ার ছেলে মো. খোকন মিয়া (২৮) বারকী শ্রমিকদের উপর দেশিয় খাঁসিয়া দা নিয়ে অর্তকিত ভাবে হামলা হামলা চালায়। হামলায় উপজেলার গাতিগ্রামের বাবুল নাথ এর ছেলে সন্তোয় কুমার (৩৫) আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এদিকে ইজারাদারের বৈধ কোয়ারী হতে বালু আহরনে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজদের চাঁদাবাজীর সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শনে গেলে চাঁদাবাজ চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বেলা ১২টায় পুনরায় তারা চাঁদাবাজ চক্রের সদস্যরা এসে চাঁদা দাবী করে। শ্রমিকরা চাঁদা না দিলে তারা হামলা করে।

এদিকে ইজারাদারের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন, সরকারি নিয়মে আমরা বালু আহরণ করছি। গত কয়েক দিন হতে চক্রের সদস্যরা বেআইনি ভাবে চাঁদা আদায়ের চেষ্টা করছে। আজ সরাসরি তারা ইউএনও, এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনীর নাম জড়িয়ে শ্রমিকদের হুমকী দিয়ে চাঁদা আদায় ও দাবী করে। চাঁদা না দেওয়ার কারনে তারা হামলা করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার (লাবনী) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছালে চাঁদাবাজ চক্রের সদস্যরা পালিয়ে যায়। আমি চলে আসার পরে শুনেছি পুনরায় শ্রমিকদের উপর হামলা করা হয়। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিদের্শ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, এই বিষয়ে আমি অবগত নই, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd